প্রবাসীদের আস্থা ফিরে পাচ্ছে ন্যাশনাল ব্যাংক
তারল্য সংকট কাটিয়ে নতুন করে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের প্রথম প্রজন্মের বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ন্যাশনাল ব্যাংক। সিঙ্গাপুর, মালদ্বীপ ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের এক্সচেঞ্জ হাউজগুলোতে বৈধ পথে ও নিরাপদে দেশে টাকা পাঠাতে এখন প্রবাসী বাংলাদেশিদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ব্যাংকের কার্যক্রম পুনরায় চালুর পর প্রবাসীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ব্যাংকটির প্রতি তাদের নতুন আস্থারই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যাংক সূত্রে জানা গেছে, গত ১ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ন্যাশনাল ব্যাংকে মোট ১১.১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। অপরদিকে, সেবা চালুর পর গত ১৫ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্য...