প্রথমবারের মতো আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলন আয়োজন করছে বাংলাদেশ
সরকারের ক্রমবর্ধমান ঋণের চাপ সামাল দেওয়া, ঋণ গ্রহণের ব্যয় ও ঝুঁকি কমানো এবং উন্নয়ন কর্মকাণ্ডে অর্থায়নের নতুন উৎস খুঁজতে বাংলাদেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক সরকারি ঋণ ব্যবস্থাপনা সম্মেলনের আয়োজন করা হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় আগামী ১৫ ও ১৬ নভেম্বর কক্সবাজারের হোটেল ওশান প্যারাডাইসে দুই দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ‘পাবলিক ডেট ম্যানেজমেন্ট ইন আ চেঞ্জিং গ্লোবাল ল্যান্ডস্কেপ’ শীর্ষক সম্মেলনে ৩০টি দেশের প্রায় ১০০ প্রতিনিধি অংশ নেবেন। এতে বিভিন্ন দেশের অর্থ মন্ত্রণালয়, ঋণ ব্যবস্থাপনা-সংশ্লিষ্ট দপ্তর, উন্নয়ন সহযোগী সংস্থা এবং আন্তর্জা...