শিলাবৃষ্টিতে নুয়ে পড়েছে ক্ষেতের আমন ধান ক্ষয়ক্ষতির শঙ্কা
নালিতাবাড়ীতে হঠাৎ শিলাবৃষ্টি হয়েছে। এতে মাঠের আমন ধানের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। বিশেষ করে যেসব জমির ধান পাকতে শুরু করেছে, সেসব ফসল নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। গত মঙ্গলবার মধ্যরাতে কলসপাড়, যোগানিয়া, মরিচপুরানসহ বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা জানান, রাতে হঠাৎ করেই বৃষ্টির সঙ্গে শিলা পড়তে শুরু হয়। প্রায় দুই থেকে তিন মিনিট স্থায়ী ছিল শিলাবৃষ্টি। শীতের আগমনের সময় এমন শিলাবৃষ্টি হবে, তা ধারণা করতে পারেননি তারা। কলসপাড় ইউনিয়নের পিপুলেশ্বর গ্রামের কৃষক আব্দুল মোতালেব বলেন, রাতে হঠাৎ বৃষ্টির সঙ্গে শিলা পড়তে শুরু করে। মাঠে এখন উঠতি আমন ধান রয়েছে। তিনি সাত একর জমিতে ধান চাষ ক...