দুই বছর ধরে ঠিকমতো গ্যাস না পাওয়ায় গ্রাহকদের ক্ষোভ
দুই বছর ধরে স্বাভাবিক গ্যাস না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লার হোমনা উপজেলার গ্রাহকরা। তাদের অভিযোগ, রাত গভীর হলে অল্প সময়ের জন্য গ্যাস এলেও চাপ এতটাই কম থাকে যে, রান্না করা সম্ভব হয় না। অবৈধ গ্যাস সংযোগের পাশাপাশি কিছু বৈধ গ্রাহকের অবৈধভাবে ‘প্রেসার বুস্টার’ ব্যবহারের কারণে সংকট আরও তীব্র হয়েছে। গতকাল মঙ্গলবার হোমনা উপজেলা পরিষদ হলরুমে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) ‘গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা’ বিষয়ক সভায় এসব অভিযোগ উঠে আসে। সভায় প্রধান অতিথি ছিলেন বিজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ইমাম উদ্দিন শেখ। সভাপতিত্ব করেন ক...