‘সুযোগ খুবই ক্ষীণ’, ব্রাজিলকে আগেভাগেই ফেবারিট মানছেন হালান্ড
আইভরি কোস্টের বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে নরওয়ে। তবে নকআউট পর্বের বৈতরণী পার হতেই আগামী রবিবারের মহাগুরুত্বপূর্ণ ম্যাচের প্রতিপক্ষ ব্রাজিলকে স্পষ্ট ব্যবধানে এগিয়ে রাখলেন নরওয়েজিয়ান গোলমেশিন আর্লিং ব্রাউট হালান্ড। সেলেসাওদের বিপক্ষে জয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে কোনো রকম রাখঢাক না রেখেই ম্যানচেস্টার সিটি তারকা স্পষ্ট ভাষায় বলেন, ‘সুযোগ খুবই ক্ষীণ।’ ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে হালান্ড বলেন, ‘শেষ ষোলোতে ব্রাজিলের মুখোমুখি হওয়া এমন একটি বাস্তবতা, যা আমাদের মেনে নিতেই হবে। পুরো নরওয়ে এখন জাতীয় দলকে ঘিরে উচ্ছ্বসিত। দেশের মানুষের...