গণঅভ্যুত্থানের পর ডিএসইতে তৃতীয় সর্বোচ্চ লেনদেন
শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। টানা ষষ্ঠ দিনে গতকাল মঙ্গলবার তালিকাভুক্ত বেশির ভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে। এতে করে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪০ পয়েন্ট বেড়ে ৫৭৬২ পয়েন্ট ছাড়িয়েছে, যা ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বরের পর বা পৌনে ২ বছরের সর্বোচ্চ। শেয়ারদর বাড়তে থাকায় নতুন করে বিনিয়োগকারীরা সক্রিয় হচ্ছেন। ফলে লেনদেনও বাড়ছে। গতকাল প্রধান শেয়ারবাজার ডিএসইতে ১ হাজার ৫৭৩ কোটি টাকার বেশি শেয়ার কেনাবেচা হয়েছে। এ লেনদেন ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তৃতীয় সর্বোচ্চ। এর আগের সর্বোচ্চ লেনদেন (২ হাজার ১০ কোটি টাকা) হয়েছিল ওই বছরের ১১ আগস্ট। আর দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়...