সীতাকুণ্ডে গাছ কাটার ঘটনায় সওজের মামলা, গ্রেপ্তার ২
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা আপিল বিভাগের রায়ে বাতিল হয়েছে। এ খবর প্রকাশ হওয়ার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের একাধিক স্থানে গাছ কেটে সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আজ বুধবার সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেছেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক কর্মকর্তা। এই মামলায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গ্রেপ্তারদের পরিচয় পরে জানাবেন বলে উল্লেখ করেছেন। এর আগে গতকাল মঙ্গলবার রায়ের প্রতিবাদে বিক্ষুব্ধ নেতাকর্মীরা মহাসড়কে গাছ ফেলে ব্যারিকেড সৃষ্টি করলেও পরবর্তীতে পুলিশ...