বস্তা সংকটে বোরো সংগ্রহ অভিযানের গতি কমেছে
বস্তা সরবরাহে দেরি হওয়ায় সিরাজগঞ্জে বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ অভিযানের গতি কমে গেছে। জেলা খাদ্য বিভাগের নথিতে উল্লেখ করা হয়েছে, ঠিকাদারদের মাধ্যমে বস্তা সরবরাহের কার্যাদেশ দেওয়া হয়েছে ও সরবরাহ চলছে। মাঠ পর্যায়ের কর্মকর্তারা জানিয়েছেন, এখনও প্রয়োজনীয় বস্তা গুদামে পৌঁছায়নি। কৃষকেরা বলছেন, সরকারের কাছে ধান বিক্রির জন্য নিয়ে এসেও ফিরতে হচ্ছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে সিরাজগঞ্জে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ১৪ হাজার ১৩২ টন, সেদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ২৫ হাজার ৪৮৭ টন। গত ১৫ মে শুরু হওয়া অভিযানে এ পর্যন্ত সংগ্রহ হয়েছে ৯ হাজার ৬২৬ টন ধান ও ১৭ হাজার ৫৪৫ টন চাল। আগাম...