৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই
দেশের প্রায় ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই বলে রায় দিয়েছেন সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ আজ বৃহস্পতিবার এই রায় দেন। এর ফলে ১৩ বছর আগে আইনি জটিলতায় আটকে থাকা নিয়োগ প্রক্রিয়ায় বাধা দূর হলো। এ দিন আদালতে উপস্থিত ছিলেন এটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, ‘সরকার ২০১৩ সালে ২৬,০০০ বেসরকারি প্রাথমিক স্কুল অধিগ্রহণ করে। তখন সরকার একটি আইন প্রণয়ন করে। সে আইনে বলা হয়- অধিগ্রহণ করা স্কুলের সবাই যোগদান করতে পারবেন। প্রধান শিক্ষকসহ যারা যোগদান করবেন তারা সহকারী শিক্ষক হিসেবে গ...