বিদ্যুৎ সমস্যার সমাধানে জনগণকে সঙ্গে রাখুন
সাত জেলায় লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভের খবর আবারও মনে করিয়ে দিল বাংলাদেশে বিদ্যুৎ সংকট শুধু উৎপাদনের নয়; জনগণের মনে জমে থাকা প্রশ্ন, সন্দেহ ও অসন্তোষের প্রতিফলন। বিদ্যুৎ নিয়ে অভিযোগ নতুন নয়। রাজধানী থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত কোথাও লোডশেডিং, কোথাও ভোল্টেজ সমস্যা, কোথাও সেবার মান নিয়ে অসন্তোষ, কোথাও আবার অভিযোগ– নিজেদের এলাকায় বিদ্যুৎ উৎপাদন হয়, কিন্তু সুবিধা পায় অন্যরা। বাংলাদেশের বিদ্যুৎ খাত নিয়ে সাধারণ মানুষের মনে বহু বছর ধরে একটি সহজ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। দেশের স্থাপিত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা যদি প্রায় ২৯ হাজার মেগাওয়াট হয় এবং গরমকালে সর্বোচ্চ চাহিদা যদি ১৮ হাজার মেগা...