এক বছরে নোবেলজয়ী আনি এরনোর তিন বই
চলতি বছরের শেষ নাগাদ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকাশিত হতে যাচ্ছে নোবেলজয়ী ফরাসি সাহিত্যিক আনি এরনোর নতুন তিনটি বই। মার্কিন প্রকাশনা সংস্থা ‘সেভেন স্টোরিজ’ এই তথ্য নিশ্চিত করেছে। ফরাসি ভাষা থেকে অনূদিত এ বই তিনটি ইংরেজি সংস্করণে পাঠকদের সামনে আসবে। পেশাগত জীবনে শিক্ষক আনি এরনো মূলত আত্মজীবনীমূলক কথাসাহিত্য ও নন-ফিকশন রচনার জন্য বিশ্বজুড়ে সমাদৃত। ১৯৭৪ সালে ‘ক্লিনড আউট’ উপন্যাসের মধ্য দিয়ে সাহিত্যজগতে তাঁর অভিষেক ঘটে। এরপর বেশ কিছু জনপ্রিয় বই ইংরেজিতে অনূদিত হয়। যার মধ্যে উল্লেখযোগ্য– তানিয়া লেসলির অনুবাদে ‘সিম্পল প্যাসন’, লিন্ডা কাভারডেলের অনুবাদে ‘এ...