রোনালদোর বিদায়ের ঘণ্টা বেজে গেছে? মুখ খুললেন বোন
ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে পর্তুগাল। তবে এই জয়ের আনন্দের মাঝেই সামনে এসেছে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে এক বড় খবর। আন্তর্জাতিক ফুটবল থেকে তার অবসরের সময় নাকি আর খুব বেশি দূরে নয়। এমনই ইঙ্গিত দিয়েছেন রোনালদোর বড় বোন কাতিয়া আভেইরো। তার দাবি, ২০২৬ বিশ্বকাপই হতে যাচ্ছে পর্তুগিজ মহাতারকার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট। শুক্রবার টরন্টোর বিএমও ফিল্ডে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে স্পোর্টস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে কাতিয়া বলেন, ‘যতদিন ও মাঠে আছে, ততদিন উপভোগ করে নিন। কারণ এই পথচলা খুব দ্রুতই শেষ হতে যাচ্ছে। নির্ভরযোগ্য সূত্র থেকে আমি যা জেনেছি, এটাই ওর &l...