গাজীপুরে একের পর এক নিভছে শিল্পের বাতি
রাজধানীলাগোয়া গাজীপুরকে বলা হয় শিল্পনগরী। ভোর হলেই যেখানে লাখ লাখ শ্রমিকের পদভারে মুখর হয়ে ওঠে সড়ক; সেই গাজীপুরের অনেক কারখানার ফটকে এখন ঝুলছে বন্ধের নোটিশ। কোথাও কারখানার চাকা থেমে গেছে আর্থিক সংকটে, কোথাও শ্রমিক অসন্তোষের জেরে মালিকপক্ষ ঝুলিয়েছে তালা। গত এক সপ্তাহে গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ করা হয়েছে। প্রতিটি বন্ধ কারখানার সঙ্গে নিভে যাচ্ছে হাজারো পরিবারের জীবিকার প্রদীপ; বাড়ছে অনিশ্চয়তা, উদ্বেগ আর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা। শিল্পসংশ্লিষ্টদের ভাষ্য, কাঁচামালের মূল্য বৃদ্ধি, গ্যাস-বিদ্যুতের সংকট, ব্যাংকঋণের উচ্চ সুদ, উৎপাদন খরচ বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে ক্রয়াদেশ কমে যাওয়ায় অনেক প্রতিষ্ঠান...