টেইলর সুইফট-ট্র্যাভিস কেলসের বিয়ের গুঞ্জনে সরগরম নিউইয়র্ক
বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট ও তার বাগদত্তা, মার্কিন ফুটবল তারকা ট্র্যাভিস কেলসের বিয়ের আনুষ্ঠানিক উদ্‌যাপন ঘিরে সরগরম হয়ে উঠেছে নিউইয়র্ক। শহরের বিখ্যাত ম্যাডিসন স্কয়ার গার্ডেনে শুক্রবার রাতে জাঁকজমকপূর্ণ আয়োজন হতে পারে বলে জোর গুঞ্জন চলছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি এই তারকা জুটি। অনেকেই এই আয়োজনকে ‘যুক্তরাষ্ট্রের রাজকীয় বিয়ে’ বলেও আখ্যা দিচ্ছেন। যদিও অনুষ্ঠানটি আদৌ অনুষ্ঠিত হচ্ছে কি না, সেটিও এখনো নিশ্চিত নয়। বৃহস্পতিবার সন্ধ্যায় ম্যাডিসন স্কয়ার গার্ডেনে কালো রঙের একাধিক এসইউভি গাড়ি প্রবেশ করতে দেখা যায়। সাদা তাবুর আড়ালে অতিথিদের নামিয়ে দেওয়া হয়। মার্ক...