হাসির গল্পে সামিরা খান মাহি
অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু হাস্যরসাত্মক গল্পে অভিনয়ের অভিজ্ঞতা হয়েছে সামিরা খান মাহির। সে নাটকগুলো অনেকে পছন্দ করেছেন। আবারও তাই অভিনয়ের জন্য হাসির একটি গল্প বেছে নিয়েছেন মাহি। নাম ‘কোটি টাকার বউ’। যেখানে এই তারকা অভিনেত্রীর দেখা মিলেছে কেন্দ্রীয় চরিত্রে। কথাসাহিত্যিক ফরিদুল ইসলাম নির্জনের গল্প নিয়ে নাটকটি নির্মাণ করেছেন মিতুল খান। এতে আরও একবার মাহির সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন নিলয় আলমগীর। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সাইদুর রহমান পাভেল, চিত্রলেখা গুহ, মাসুম বাশার, আজম খান, হানিফ পালোয়ান, শাওন মজুমদার প্রমুখ। সম্প্রতি পিকক এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে নাটকটি দর্শকের জন্য...