জাতীয় শিক্ষা সপ্তাহে খুলনার সেরা কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান হোপ পলিটেকনিক
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ খুলনার শ্রেষ্ঠ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে হোপ পলিটেকনিক ইনস্টিটিউট। সরকারি ও বেসরকারি পর্যায়ের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রতিষ্ঠানটি প্রথমে জেলা এবং পরে বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে। খ্রিস্টিয়ান সার্ভিস সোসাইটি (সিএসএস) পরিচালিত প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ বলছে, প্রশস্ত ক্যাম্পাস, খেলার মাঠ, আবাসিক সুবিধা, আধুনিক ল্যাব, সমৃদ্ধ গ্রন্থাগার, হাতে-কলমে শিক্ষার ব্যবস্থা, সরকারি বৃত্তির পাশাপাশি নিজস্ব উপবৃত্তি তহবিল এবং শিক্ষার্থীদের ধারাবাহিক ভালো ফল এ স্বীকৃতি অর্জনে ভূমিকা রেখেছে। এর আগে অর্থ মন্ত্রণালয়ের স্ক...