‘রাবির কাছে বড়কুঠি হস্তান্তরের চেষ্টা করা হবে’
বড়কুঠি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাছে হস্তান্তর করার চেষ্টা করা হবে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। তিনি বলেন, বড়কুঠি রাজশাহী অঞ্চলের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী নিদর্শন। এটি রাজশাহীবাসীর জন্য গর্বের বিষয়। এখান থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল। বর্তমানে এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় রয়েছে। আমরা বড়কুঠিকে আবারও বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করার চেষ্টা করব। গতকাল সোমবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পারি...