পুরোনো চুক্তির বোঝা বড় সংকট মনে করছে সরকার
বিগত সরকারের সময় নেওয়া প্রকল্প ও উচ্চমূল্যের বিদ্যুৎ ক্রয়চুক্তির আর্থিক বোঝা এখন দেশে এই খাতের অন্যতম বড় সংকট বলে মনে করছেন বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তাদের মতে, আগের সরকারের নীতি ও চুক্তির কারণে সরকারকে একদিকে বাড়তি দামে বিদ্যুৎ কিনতে হচ্ছে, অন্যদিকে বিপুল অঙ্কের আর্থিক দায় বহন করতে হচ্ছে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। গতকাল সোমবার পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত নাগরিক সংলাপে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎমন্ত্রী। এদিকে, ব...