অনুমতি ছাড়াই বিদেশে শিক্ষক সংকটে ব্যাহত নিয়মিত পাঠদান
কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ধর্মপাশা উপজেলায় চাকরি ফাঁকি দিয়ে দুই সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকের অস্ট্রেলিয়ায় পাড়ি জমানোর অভিযোগ উঠেছে। নিয়ম অনুযায়ী তাদের চাকরি থেকে অব্যাহতি বা চূড়ান্ত বরখাস্ত না করায় শূন্য পদে নতুন শিক্ষক নিয়োগ দেওয়া যাচ্ছে না। ফলে বিদ্যালয় দুটিতে দীর্ঘস্থায়ী শিক্ষক সংকট তৈরি হয়েছে, যা ব্যাহত করছে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রিন্স চন্দ্র তালুকদার গত বছরের ৪ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চিকিৎসাজনিত ছুটি নেন। ছুটি শেষে আর বিদ্যালয়ে যোগদান করেননি। অনু...