আরও দুই দিন ভারী বৃষ্টি, ছয় নদীর পানি বিপৎসীমার ওপরে
মৌসুমি বায়ু সক্রিয় থাকা এবং লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আরও অন্তত দুই দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এর প্রভাবে উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও পার্বত্য এলাকায় আকস্মিক বন্যা এবং পাহাড়ধসের শঙ্কা রয়েছে। ইতোমধ্যে দেশের ছয়টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। উজানে ভারতের ত্রিপুরা, মেঘালয় ও পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় আগামী ২৪ ঘণ্টায় পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ শুক্রবার চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এ ছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা ও বর...