মেঘ-বৃষ্টি আল্লাহর রহমত
আকাশের বুক চিরে যখন কালো মেঘ ভেসে আসে; বাতাসে ভিজে মাটির সোঁদা গন্ধ ছড়ায় আর টিনের চালে টাপুরটুপুর বৃষ্টি নামে, তখন প্রত্যেক মুমিন হৃদয় বুঝতে পারে এটা মহান আল্লাহর দয়া; রহমত আর জীবনের নবায়ন। পৃথিবীর প্রতিটি প্রাণ, প্রতিটি গাছ, প্রতিটি নদী যে পানির জন্য হাহাকার করে, সেই পানি আল্লাহ মেঘের মাধ্যমে আমাদের কাছে পাঠান। তাই ইসলামে বৃষ্টিকে বলা হয়েছে রহমত। মহান আল্লাহ সুরা আর-রুমের ৪৮ আয়াতে এরশাদ করেন– তিনিই আল্লাহ যিনি বাতাস পাঠান, অতঃপর তা মেঘমালাকে সঞ্চালিত করে। অতঃপর তিনি একে যেমন ইচ্ছা আকাশে ছড়িয়ে দেন এবং একে খণ্ড-বিখণ্ড করেন। তারপর তুমি দেখতে পাও তার মধ্য থেকে নির্গত হয় বৃষ্টিধারা।&nbs...