‘ভেঙে পড়েছে ব্রাজিলের ফুটবল ব্যবস্থা’, অভিযোগ পেলে-কন্যার
২০০২ সালের পর কেটে গেছে ২৪ বছর, কিন্তু বিশ্বকাপ শিরোপা আর ছোঁয়া হয়নি ব্রাজিলের। গত ছয়টি আসরে তাদের সর্বোচ্চ অর্জন সেমিফাইনাল। তবে ২০২৬ বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে ৩৬ বছর পর শেষ ষোলো থেকেই বিদায় নেওয়ায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সংকট যেন নতুন মাত্রা পেয়েছে। ব্রাজিলের এমন করুণ পরিণতি কিছুতেই মেনে নিতে পারছেন না ফুটবল সম্রাট পেলের বড় মেয়ে কেলি নাসিমেন্তো। পেশায় চলচ্চিত্র নির্মাতা ও সমাজকর্মী কেলির মতে, ব্রাজিলের ফুটবলের সবচেয়ে বড় সমস্যা মাঠে নয়, প্রশাসনে। তার অভিযোগ, দুর্নীতি, অস্বচ্ছতা এবং জবাবদিহির অভাবেই দেশের ফুটবল কাঠামো ভেঙে পড়েছে। নরওয়ের কাছে বিদায়ের পর আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে...