পেটানোর পর হত্যার হুমকি বাড়িছাড়া একটি পরিবার
মির্জাপুরের মহেড়া ইউপি চেয়ারম্যান বিভাষ সরকার নুপুরের বিরুদ্ধে একটি পরিবারের নারীসহ কয়েকজনকে পেটানোর পর প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার সকালে মির্জাপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরিবারের সদস্য বাসন্তী রানী সরকার, বাসন্তীর স্বামী রাম গোপাল সাহা, চাচাতো ভাই খুশিমোহন মণ্ডল ও ধীরেন মণ্ডল এবং মেয়ে পায়েল সাহা। তারা জানান, বাসন্তী রানীর বাবা সুনীল সরকার, খুশিমোহনের বাবা নিতাই মণ্ডল এবং ধীরেন সরকারের বাবা উপেন্দ্র মণ্ডলসহ কয়েকজন প্রায় ৪০ বছর আগে নিজেদের জমিতে একটি প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলেন। সেখানে সুনীল সরকার শিক্ষকত...