শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিলেন মা
ঝালকাঠির নলছিটিতে পাঁচ বছর বয়সী শিশুকন্যাকে সঙ্গে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়েছেন এক নারী। স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় মা ও মেয়েকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নলছিটি ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জান। উদ্ধার হওয়া লাকি আক্তার নলছিটি উপজেলার হারিকেলি এলাকার আজিজ মোল্লার মেয়ে। সম্প্রতি নলছিটি শহরের বাসিন্দা আদম আলীর ছেলে সাইদুল ইসলামের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শুক্রবার রাতে লাকি আক্তার তার পাঁচ বছর বয়সী মেয়েকে নিয়ে নলছিটি ফেরিঘাট এলাকা থেকে সুগন্ধা নদীতে ঝাঁপ...