হাল্যান্ড ধরেছেন নরওয়ের হাল
মেটলাইফ স্টেডিয়ামের ভ্যাপসা গরমে জালের নিশানা খুঁজে পেতে বারবার ব্যর্থ ব্রাজিল। সমতায় ফিরতে মরিয়া ভিনিশিয়াসদের টিমটিমে আলো মিলিয়ে গেল এক ঝটকায়। গোলকিপার অ্যালিসন বিমূঢ় চেয়ে দেখলেন বলের জালে জড়ানো। দীর্ঘদেহী স্কোরার ততক্ষণে ছুটে গেছেন কর্নার ফ্ল্যাগের কাছে। ক্ষিপ্র অথচ শান্ত শিকারির মতো এই গোলটার অপেক্ষাতেই ছিলেন তিনি। গ্যালারি 'হাল্যান্ড....হাল্যান্ড' চিৎকারে আত্মহারা। ২৮ বছর পর ফুটবলের শীর্ষ আসরে খেলতে এসেছে নরওয়ে। এতগুলো বছর ধরে বাছাইপর্বের ব্যর্থতা হয়ে উঠেছিল চিরচেনা। এরপর দলটি পেল হাল্যান্ডকে। যার খেলা নরওয়েজিয়ানদের নতুন করে ভাবতে শিখিয়েছে। এ পর্যন্ত জাতীয় দলের হয়ে মাত্র ৫৪ ম্যাচে...