ম্যাচ শেষের আগেই কেন মাঠ ছেড়েছিলেন কোর্তোয়া?
লস অ্যাঞ্জেলেসে স্পেনের বিপক্ষে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে বেলজিয়াম। তবে রেড ডেভিলদের এই হৃদয়বিদারক বিদায়ের চেয়েও কথা উঠছে, ম্যাচ শেষের আগেই কেন এই অভিজ্ঞ গোলরক্ষককে তুলে নেওয়া হয়েছিল? ম্যাচ যখন ১-১ সমতায়, ঠিক তখনই ঘটে এই ঘটনা। গোল কিক নেওয়ার সময় উরুতে প্রচণ্ড চোট পান কোর্তোয়া। মাঠেই প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর খেলা চালিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করলেও শেষ পর্যন্ত কোচিং স্টাফের সিদ্ধান্তে চোখের জল মুছতে মুছতে মাঠ ছাড়তে হয় তাকে। তার বিদায়ের পর বদলি গোলরক্ষক হিসেবে নামেন সিন লেমেন্স। মাঠে নামার পর ৮৮ মিনিটে মিকেল মেরিনোর করা জয়সূচক গোলটি হজম করে বসে বেলজিয়াম। আর তাতেই সেমিফাইনাল নিশ্চিত করে স্পেন।...