এবার বাকপ্রতিবন্ধী হয়ে পর্দায় তানজিন তিশা
সিনেমা নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় টিভি নাটকে আগের মতো সময় দিতে পারছেন না অভিনেত্রী তানজিন তিশা। তারপরও ভক্তদের প্রত্যাশা পূরণে খানিকটা সময় বের করে নিয়েছেন টিভি নাটকের জন্য। অনেক যাচাই-বাছাই করে তিনি অভিনয় করেছেন কিছু ভিন্ন ধাঁচের গল্প ও চরিত্রের নাটকে। ‘পারিজাতের জন্য ভালোবাসা’–তেমনই এক ভিন্ন ধাঁচের নাটক, যেখানে তিশা অভিনয় করেছেন এক বাকপ্রতিবন্ধী নারীর চরিত্রে। গত ঈদে দর্শক সাড়াজাগানো এই নাটকটি এবার প্রকাশ পেলো বাংলাভিশন ড্রামা ইউটিউব চ্যানেলে। কথাসাহিত্যিক আনিসুল হকের কাহিনি অবলম্বনে নাটকটি নির্মাণ করেছেন জুবায়ের ইবনে বকর। এতে আরও একবার তিশার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন খায়রুল...