শরীরের মেদ ঝরাতে ওটস খাওয়ার নিয়ম বদলান
শরীরের মেদ ঝরাতে, ক্লান্তি কমাতে অনেকেই প্রতিদিন ওটস খান। কিন্তু দিনের পর দিন চলে যায়, কাঙ্ক্ষিত ফল পান না। ভারতের আনন্দবাজার পত্রিকারকে চিকিৎসক শুভম বৎস্য জানিয়েছেন, যারা নিয়মিত ওটস খেয়েও লাভবান হন না, তাদের ওটস খাওয়ার নিয়ম বদলাতে হবে। অর্থাৎ রান্নার পরিবর্তে রাতভর ওটস ভিজিয়ে রেখে সকালে খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। ওটসে রয়েছে ফাইবার, ভিটামিন ও খনিজ। ফাইবার থাকায়, ওটস খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়তে পারে না। ফলে, একদিকে খাবারটি যেমন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে, তেমনই হজমে সাহায্য করে, পেট পরিষ্কার রাখে। উচ্চ মাত্রায় ফাইবার থাকায়, ওটস খেলে পেট ভরে যায়। আর পেট ভর...