পূর্বশত্রুতার জেরে রিফাতকে হত্যা করা হয়, প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪: র্যাব
চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় ইলেকট্রিক মিস্ত্রি মো. রিফাত হত্যা মামলার প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। রোববার সীতাকুণ্ড ও নগরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।‌ র‌্যাব জানায়, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে রিফাতকে হত্যা করা হয়। গ্রেপ্তাররা হলেন—মামলার প্রধান আসামি মো. শামীম (৩৫), মো. সাজ্জাদ আলম শুভ (৩২), মারুফ (২৭) ও সুমন (৩০)। র‌্যাব জানায়, নিহত রিফাত (২৮) পাহাড়তলী থানার আব্দুলপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ ও পূর্বশত্রুতার জেরে গত ২...