ফিলিস্তিনে ইসরায়েলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার কথা ভাবছে ইউরোপ
ইসরায়েল অবৈধভাবে বসতি স্থাপন (সেটেলমেন্ট) করেছে এমন এলাকায় উৎপাদিত পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা দিতে পারে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সোমবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউনিয়নের সদস্যভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বিষয়টির ওপর আলোচনা করছেন। বৈঠকের শুরুতে ইইউ-এর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কাজা কালাস বলেছেন, পশ্চিম তীরের পরিস্থিতি আসলেই অসহনীয় হয়ে উঠেছে। এ বিষয়ে সদস্যরা সবাই একমত। বর্তমানে সেখানে যা ঘটছে, তা মূলত ‘দ্বি-রাষ্ট্র সমাধান’ কার্যকরের সম্ভাবনাকে আরও অসম্ভব করে তুলছে। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতিগুলোর ওপর ইতোমধ্যে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও স্পেনসহ বেশ কয়েকটি দেশ ন...