রক্ত পরীক্ষায় দুর্ভোগ কমাতে ১৫ হাসপাতালে নতুন হেমাটোলজি মেশিন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের ১৫টি সরকারি হাসপাতালে অত্যাধুনিক হেমাটোলজি অ্যানালাইজার মেশিন দিয়েছে ইজিমেড ইন্টারন্যাশনাল লিমিটেড। এর মাধ্যমে দ্রুত ও নির্ভুলভাবে রক্তের বিভিন্ন পরীক্ষা করা সম্ভব হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সংশ্লিষ্টদের আশা, এতে রোগ নির্ণয়ের মান উন্নত হওয়ার পাশাপাশি রোগীদের সময় ও দুর্ভোগ কমবে। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের উপস্থিতিতে এসব চিকিৎসা সরঞ্জাম সরকারের কাছে হস্তান্তর করা হয়। শীর্ষস্থানীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান ইজিমেড ইন্টারন্য...