রেলস্টেশনে বাক্প্রতিবন্ধী বৃদ্ধা হত্যার ঘটনায় দোষীদের শাস্তি দাবি মহিলা পরিষদের
নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশনের পরিচ্ছন্নতাকর্মী ও বাক্প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমকে (৭০) নির্মমভাবে হত্যা এবং তাঁর কষ্টার্জিত অর্থ লুটের ঘটনায় গভীর শোক, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ মহিলা পরিষদ জানায়, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী গত ৪ জুলাই দিবাগত রাতে দুর্বৃত্তরা মেথিকান্দা রেলওয়ে স্টেশনের পরিচ্ছন্নতাকর্মী ববি বেগমের ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করে এবং তার দীর্ঘদিনের সঞ্চিত অর্থ লুট ক...