নিজের বায়োপিকে কি দীপিকাকে চান হেমা মালিনী
বলিউডের কিংবদন্তী অভিনেত্রী হেমা মালিনী। দীর্ঘ ছ'দশকের বেশি সময় ভারতীয় সিনেমায় তাঁর অনবদ্য অবদানের কথা আজ আর আলাদা করে বলার অবকাশ রাখে না। ইন্ডাস্ট্রিতে ষাট বছর পূর্তিতে চর্চায় ‘ড্রিম গার্ল’ হেমার বায়োপিক। হেমা মালিনী মনে করেন, নিজের বায়োপিক নির্মিত হলে সেখানে তার চরিত্রে অভিনয় করার জন্য দীপিকা পাড়ুকোন উপযুক্ত পছন্দ হতে পারেন। সম্প্রতি মুম্বাইয়ে চলচ্চিত্রে তার ৬০ বছরের পথচলা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে হেমা মালিনীকে প্রশ্ন করা হয়, তার জীবনের ওপর সিনেমা হলে কোন অভিনেত্রীকে তিনি নিজের চরিত্রে দেখতে চান। উত্তরে দীপিকার নাম উঠতেই হেসে হেমা বলেন, ‘দীপিকা খুব সুন্দরী ও অত্যন...