শিল্প খাতে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নবায়নযোগ্য জ্বালানি সরঞ্জামের ওপর আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক এবং আগাম কর ১ শতাংশ করেছে সরকার, যা নিঃসন্দেহে একটি ইতিবাচক ও সময়োপযোগী পদক্ষেপ। বিশেষজ্ঞদের মতে, এই রেয়াতি সুবিধার ফলে সৌরবিদ্যুৎ উৎপাদন খরচ ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমতে পারে। সাম্প্রতিক বছরগুলোয় দেশের শিল্প খাত একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি– ক্রমেই জ্বালানির ব্যয় বৃদ্ধি, সরবরাহে অনিশ্চয়তা, বৈশ্বিক অর্থনৈতিক চাপ এবং আন্তর্জাতিক ক্রেতাদের টেকসই উৎপাদনের ক্রমবর্ধমান চাহিদা। সব মিলিয়ে উৎপাদন ব্যয় বেড়েছে। প্রতিযোগিতা আরও কঠিন হয়েছে। এ অবস্থায় শিল্পপ্রতিষ্ঠানকে পরিচ্ছন্ন ও সাশ্রয়...