চলে গেলেন বন্যপ্রাণীপ্রেমী সিতেশ রঞ্জন দেব
সিতেশ রঞ্জন দেব, যিনি মানুষের কাছে ‘সিতেশ বাবু’ নামেই পরিচিত। ফোন পেলেই ছুটে যেতেন এই মানুষটি, উদ্ধার করতেন বন্যপ্রাণী। কোথাও আহত বানর, বিদ্যুতের তারে ঝুলে থাকা পাখি, লোকালয়ে ঢুকে পড়া অজগর, এসিডে ঝলসে যাওয়া শকুন কিংবা পাচারকারীর কবল থেকে উদ্ধার বন্যপ্রাণী পরম যত্নে সুস্থ করে বনে অবমুক্ত করতেন তিনি। আর কারও ফোনে সাড়া দেবেন না এই মানুষটি। উদ্ধার করবেন না কোনো বন্যপ্রাণী। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সবার পরিচিত ‘সিতেশ বাবু’। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি ছিলেন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দেশের বন্যপ্রাণী সং...