জলাবদ্ধতার কারণগুলো মানবসৃষ্ট
জলাবদ্ধতা মৌসুমি হলেও ঢাকা শহরের ক্ষেত্রে তা আর মৌসুমি সমস্যা নয়। ভারী বৃষ্টি হলেই অনেক স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। কারণগুলো কিন্তু অনেকটাই মানবসৃষ্ট। পানির ধর্মই হলো নিচের দিকে ধাবিত হওয়া। একসময় নদী হয়ে সাগরে যায়। ঢাকা শহরের বৃষ্টির পানি এখন নদীতে যাওয়ার পথ আমরা রুদ্ধ করে দিয়েছি। রাজধানীর নালা-খালগুলো ভরাট করেছি। তারপর সারাশহরে কংক্রিট বিছিয়ে পানি ভূগর্ভে যাওয়া ঠেকিয়েছি। আবার গাছ যেখানে আগে একসঙ্গে অনেক পানি ভূমিতে পড়া ঠেকাত, সে সুযোগও আর নেই। কারণ গাছগুলো কেটে ফেলেছি। ফলে পানি ভূগর্ভে যাওয়ার স্বাভাবিক সুযোগ নেই। লোকালয়ে আটকে যাচ্ছে। মোটাদাগে যদি বলি, আমাদের ড্রেনেজ ব্যবস্থা ভালো...