সিরাজগঞ্জ কারাগারে আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু
সিরাজগঞ্জ জেলা কারাগারে চিকিৎসাধীন অবস্থায় আবারও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার কারাগার থেকে হাসপাতালে নেওয়ার পর মারা যান সদর উপজেলার রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক বাবলু মণ্ডল (৫২)। গত ১০ মাসে রাজনৈতিক মামলায় কারাবন্দি অবস্থায় চিকিৎসাধীন থেকে একই কারাগারে মারা যাওয়া এটি তৃতীয় ঘটনা। পরপর তিন বন্দির মৃত্যুর ঘটনায় কারাগারের স্বাস্থ্যসেবা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। স্বজনদের অভিযোগ, অসুস্থতার বিষয়ে সময়মতো তাদের জানানো হয়নি। তবে কারা কর্তৃপক্ষ বলছে, চিকিৎসায় কোনো গাফিলতি হয়নি, প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছিল। জেলা কারাগারের জেল সুপার রফিকুল...