রান্নার পর গরুর লাল মাংস হয়ে গেল সবুজ, কড়াই নিয়ে থানায় হাজির রাঁধুনি
খুলনার পাইকগাছায় রান্না করার সময় গরুর মাংসের রং লাল থেকে সবুজ হয়ে যাওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে পৌরসভার মডার্ন বেকারির কর্মচারীরা পিকনিকের জন্য কেনা গরুর মাংস রান্না করতে গিয়ে এমনটি দেখতে পান আয়োজকরা। পরে রান্না করা মাংসের কড়াই নিয়ে থানায় হাজির হন রাঁধুনি। জানা গেছে, মডার্ন বেকারি নামে স্থানীয় একটি কারখানার শ্রমিকরা পিকনিকের জন্য বুধবার সকালে বাজার থেকে মাংস কিনে আনেন। দুপুরে ওই মাংস রান্নার সময় রং পরিবর্তন হতে শুরু করে। ধীরে ধীরে তা লাল থেকে সবুজ রং ধারণ করে। এ সময় রাঁধুনির হাঁকডাকে অন্যরা সেখানে উপস্থিত হয়ে বিস্মিত হয়ে পড়েন। কারখানার কর্মচারী লিটন হোসেন জা...