নিজের তৈরি নিয়ম ভাঙছেন নেপালের প্রধানমন্ত্রী
ভারত ও চীনের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে নিজের তৈরি কূটনৈতিক নিয়ম ভাঙতে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কাঠমান্ডুতে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে একান্তে (ওয়ান অন ওয়ান) বৈঠক না করার যে নীতি তিনি নিয়েছিলেন, তা থেকে সরে এসে চলতি সপ্তাহেই দুই দেশের রাষ্ট্রদূতের সঙ্গে একান্তে বৈঠক করার কথা রয়েছে তাঁর। কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, নেপাল যে নয়াদিল্লি ও বেইজিং উভয়কেই সমান গুরুত্ব দেয়, তা স্পষ্ট করতে একই দিনে ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব এবং চীনের রাষ্ট্রদূত ঝাং মাওমিংয়ের সঙ্গে বৈঠকের সূচি নির্ধারণ করেছেন প্রধানমন্ত্রী বলেন্দ্র শা...