এনভিডিয়া কাণ্ডে এবার প্রশ্নের মুখে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক
এনভিডিয়া কেলেঙ্কারি নিয়ে এবার কংগ্রেসের প্রশ্নের মুখে পড়েছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। তাঁর মুখপাত্র ক্রিস্টেন আইকমার এনবিসি নিউজকে জানিয়েছেন, সিনেটের ব্যাংকিং কমিটির প্রশ্নের জবাব দিতে লুটনিক স্বেচ্ছায় হাজির হওয়ার সম্মতি দিয়েছেন। সন্দেহভাজন চীনা গুপ্তচরের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্ক থাকার বিষয়ে ট্রাম্প প্রশাসন কী জানতো, তা স্পষ্ট করার দাবি জানাচ্ছেন মার্কিন আইনপ্রণেতারা। এমন সময় লুটনিককে প্রশ্নের মুখে পড়ার খবর সামনে এলো। চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা ঝুঁকি যাচাইয়ের দায়িত্বে ছিল বাণিজ্য মন্ত্রণালয়। এনবিসি নিউজের তথ্য অনুযায়ী, লুটনিককে সাক্ষ্য দেওয়ার জন্...