ভেনেজুয়েলা নির্বাচনের জন্য প্রস্তুত নয়: ডোনাল্ড ট্রাম্প
ভেনেজুয়েলা এখনও নির্বাচন করার জন্য প্রস্তুত নয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার তিনি বলেন, ‘তারা এখনও সত্যিকার অর্থে এর জন্য প্রস্তুত নয়। তবে অনেক অগ্রগতি হয়েছে।’ সাত মাসেরও বেশি সময় আগে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে আটক হন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এর পর থেকে অন্তর্বর্তী সরকার হিসেবে ভেনেজুয়েলার হাল ধরেন ডেলসি রদ্রিগেজ। তিনি এর আগে মাদুরোর ভাইস প্রেসিডেন্ট ছিলেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন বলছে, ওয়াশিংটনের সম্মতিতে ক্ষমতায় টিকে আছে রদ্রিগেজ। ট্রাম্পের ভাষায়, তিনি অসাধারণভাবে কাজ করছেন। ভেনেজুয়েলায় নির্বাচন সময়মতো নিজ গতিতে হবে উল...