সুন্দরবন ও উপকূলীয় জীবিকা সুরক্ষায় সমন্বিত উদ্যোগ চাই
সুন্দরবন ও উপকূলীয় জীবিকা সুরক্ষায় সমন্বিত উদ্যোগের তাগিদ দিয়েছেন বিশিষ্টজন। গতকাল শনিবার বাগেরহাটের মোংলায় আয়োজিত দিনব্যাপী নাগরিক সংলাপে এমন মতামত উঠে আসে। অতিথিরা সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ, উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবন-জীবিকা নিশ্চিতকরণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকার, বিশেষজ্ঞ, পরিবেশবিদ ও নাগরিক সমাজের প্রতি সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘টেকসই উন্নয়নের জন্য সুন্দরবন ও উপকূলীয় জীবিকার সুরক্ষা’ শীর্ষক দিনব্যাপী এই সংলাপ অনুষ্ঠিত হয়। যৌথভাবে ‘পিপলস ম্যান্ডেট: মেনিফেস্টো টু অ্যাকশন’ কর্মসূচির অংশ হিসেবে এর আ...