নিরাপত্তাহীন শৈশব
শিশুর ওপর নির্যাতনের ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং দেশের শিশু অধিকার পরিস্থিতির গভীর সংকটের প্রতিচ্ছবি। প্রতিবার একটি শিশুর রক্তাক্ত শরীর কিংবা অসহায় কান্না আমাদের সেই বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়... ২০২৬ সালের মে মাসের এক সকালে রাজধানীর পল্লবীতে আট বছরের দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীর ধর্ষণের পর হত্যার খবর মুহূর্তেই সারাদেশকে স্তব্ধ করে দিয়েছিল। পাশের একটি ঘরে নিয়ে শিশুটির ওপর চালানো হয় পৈশাচিক নির্যাতন; এরপর হত্যা করা হয়। এ ঘটনায় রাজপথে নেমেছিল মানুষ, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ক্ষোভের ঝড়, দ্রুত বিচারের দাবিতে সোচ্চার হয় সর্বস্তরের মানুষ। বিচারও হয়েছে দ্রুত। কিন্তু একটি প্...