উত্তরায় ঢাকার দ্বিতীয় মিয়াওয়াকি আরবান ফরেস্ট চালু
রাজধানীর উত্তরা ১৭ নম্বর সেক্টরের লেকসাইড এলাকায় ঢাকার দ্বিতীয় মিয়াওয়াকি আরবান ফরেস্ট উদ্বোধন করা হয়েছে। শক্তি ফাউন্ডেশন ফর ডিসএডভান্টেজড উইমেন ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)-এর এই উদ্যোগে সহায়তা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। মঙ্গলবার বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে এই বনাঞ্চল উদ্বোধন করা হয়। মিয়াওয়াকি পদ্ধতিতে গড়ে তোলা এ বনাঞ্চলের লক্ষ্য হলো- নগর পরিবেশে সবুজায়ন বৃদ্ধি, বায়ুদূষণ ও তাপমাত্রা কমানো এবং নগরবাসীর জন্য একটি স্বাস্থ্যকর, পরিবেশবান্ধব উন্মুক্ত স্থান তৈরি করা। প্রায় ২ হাজার ২৮৫ বর্গমিটার এলাকাজুড়ে গড়ে তোলা মিয়াওয়াকি বনটিতে ৯৩টি দেশীয় ফলজ, ফুলজ এবং ঔষধি প্রজাতি...