খাল পুনর্খননে প্রাণ ফিরল তিন বিলে
খাল পুনর্খননের ফলে দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে মুক্তি পেয়েছেন কুড়িগ্রামের উলিপুরের শতাধিক কৃষক। এতে প্রাণ ফিরে পেয়েছে সুরির ডারা বিল, ভুতানীর বিল ও কারবালার বিলের শত শত একর পতিত জমি। যে জমিতে আগে কেবল বোরো আবাদ হতো, এখন সেখানে আমন আবাদের আশায় দিন গুনছেন কৃষকরা। উলিপুর পৌরসভার আব্দুল হাকিম মৌজার ডারারপাড় গ্রামের ‘সুরির ডারা বিল’ হয়ে বুড়ি তিস্তায় মিলিত হওয়া প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ খালটি এক যুগ ধরে প্রায় মৃত অবস্থায় ছিল। ফলে একটু বৃষ্টিতেই খাল উপচে ভুতানীর বিল, কারবালার বিল ও আশপাশের এলাকায় স্থায়ী জলাবদ্ধতা দেখা দিত এবং আমন চাষ বন্ধ থাকত। সম্প্রতি সরকারের ‘অতিদরিদ্রদের জন্য কর্মস...