ভালো না লাগলে কাজ ছেড়ে দিতেও দ্বিধা করি না: তানজিন তিশা
তানজিন তিশা। অভিনেত্রী ও মডেল। শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমায় কাজ করছেন তিনি। এ সিনেমা দিয়েই বড় পর্দায় অভিষেক হচ্ছে তাঁর। পাশাপাশি নিয়মিত নাটকেও। সম্প্রতি শাড়িকাণ্ড নিয়ে কাজের বাইরেও চর্চায় তিনি। এসব আলোচনা ও কাজের নানা প্রসঙ্গ নিয়ে কথা হয় তাঁর সঙ্গে। সাম্প্রতিক সময়ে আপনার কাজের ব্যস্ততা কেমন? রেগুলার কাজ নিয়েই ব্যস্ততা। নাটকের কাজ নিয়ে বেশি ব্যস্ত থাকা হয়। তবে এখন আর শুধু ব্যস্ত থাকার জন্য কাজ করি না। গল্প, চরিত্র আর পরিচালক– এই তিনটি বিষয় আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভালো না লাগলে কাজ ছেড়ে দিতেও দ্বিধা করি না। আগে কি এমন বাছাই করে কাজ করতেন না? না, সময়...