ক্ষুদ্র বস্তুর বৃহৎ বিপদ
দেশের বাজারে বিক্রি হওয়া বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্ট তথা দন্তমার্জনীর অধিকাংশেই ক্ষতিকারক মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত হইবার খবর যথেষ্ট উদ্বেগজনক। প্রাপ্তবয়স্ক তো বটেই, শিশুদের জন্য প্রস্তুত দন্তমার্জনীতেও মিলিয়াছে এই ক্ষুদ্র প্লাস্টিক কণা। ক্ষুদ্রাতিক্ষুদ্র এই বস্তু যে জনস্বাস্থ্যের ক্ষেত্রে বৃহৎ বিপদকে আহ্বান জানাইতে পারে, উহা বুঝিতে বিশেষজ্ঞ হইবার প্রয়োজন নাই। বেসকারি গবেষণা প্রতিষ্ঠান এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-এসডোর অনুসন্ধানে দেখা যাইতেছে, প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে ২০ হইতে সর্বোচ্চ ৩২০টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা বিদ্যমান। উপরন্তু উদ্বেগজনক, দেশে ট...