দেড় বিলিয়ন ডলার বিনিয়োগ করবে ইউএস-বাংলা
বহরে ২১টি বোয়িং উড়োজাহাজ যুক্ত করার ঘোষণা দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এ জন্য প্রায় ১ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করছে তারা। গতকাল বুধবার রাজধানীর শেরাটন হোটেলে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘২০২৭ সালের মধ্যে ধাপে ধাপে ১৫টি অত্যাধুনিক বোয়িং ৭৩৭-৮ ও ছয়টি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ যুক্ত হবে।’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘অভ্যন্তরীণ এয়ারলাইন্স হিসেবে যাত্রা করে ইউএস-বাংলা এখন বাংলাদেশের অন্যতম শীর্ষ আন্তর্জাতিক ক্যারিয়ারে পরিণত হয়েছে।’ তিনি বলেন, ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিম...