নিয়ন্ত্রণের বাইরে এআই এজেন্ট, ৫ কোম্পানিতে সাইবার হামলা
চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই বুধবার উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে। নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া তাদের একটি এআই এজেন্ট সম্প্রতি পাঁচটি কোম্পানিতে সাইবার হামলা করেছে। কয়েকদিন আগে প্রথম হামলাটি হয় ‘হাগিং ফেস’ নামে একটি প্ল্যাটফর্মে। জনপ্রিয় এই প্ল্যাটফর্মটি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করে। ওপেনএআই হামলাটি নিয়ে তখন প্রথমবারের মতো বিবৃতি দিয়েছিল। ঘটনাটি নিয়ে অভ্যন্তরীণ তদন্তের পর বুধবার (বাংলাদেশ সময়) একটি ব্লগে ওপেনএআই জানিয়েছে, হাগিং ফেসের পাশাপাশি আরও চারটি কোম্পানিতে এজেন্টটি হামলা করেছিল। এসব কোম্পানির লগইন তথ্য অনলাইনে খুঁজে পেয়েছিল এজেন্টটি। পরে সেগুলো ব্যবহার করে প্রবে...