কেরানীগঞ্জে কিশোরীকে হত্যার অভিযোগে প্রেমিক গ্রেপ্তার
ঢাকার কেরানীগঞ্জে ১৭ বছর বয়সী মোসা. তানজিলাকে হত্যার অভিযোগে তার প্রেমিক মো. রানা হাওলাদারকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, ভুক্তভোগীর দুটি স্মার্টফোন এবং অলংকার উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় পিবিআই ঢাকা জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার এম এন মোর্শেদ। তিনি জানান, গত সোমবার দক্ষিণ কেরানীগঞ্জের বাঘৈর এলাকায় খালার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তানজিলা। পরদিন কেরানীগঞ্জ মডেল থানার মদিনানগর এলাকা থেকে গলাকাটা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নি...